× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে মানসিক স্বাস্থ্যবিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৬ এপ্রিল ২০২৪, ০২:১১ এএম । আপডেটঃ ০৬ এপ্রিল ২০২৪, ০২:২৪ এএম

রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে মানসিক স্বাস্থ্যবিষয়ক ওয়েবিনার।

'Mental Health Matters: Building Resilience Together' শিরনামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(৫ এপ্রিল) রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে এ ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।

ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈকত এর সঞ্চালনায় ওয়েবিনারে বক্তা হিসেবে ছিলেন Psycure Limited এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুরাদ আনসারী। তিনি মানসিক স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় কি পদক্ষেপ নিতে হবে তা নিয়ে আলোকপাত করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী এ ওয়েবিনারে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শেষের দিকে প্রশ্ন উত্তর পর্ব রাখা হয় যেখানে মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যার সমাধান করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ক্লাব সভাপতি মাসুদ বলেন, 'বিশ্ববিদ্যালয় জীবনের ৫-৬ বছরে একেকটা মানুষ নানা ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে যায়। যা মানসিকভাবে একেকজনকে একেকভাবে প্রভাবিত করে। কেউ হয়ত তা কাটিয়ে উঠতে পারে, কেউ হয়ত না পেরে হারিয়ে যায় নানা ভাবে। অনেকক্ষেত্রে তা আত্মহত্যার রূপ নেয়৷ এক উজ্জ্বল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এভাবে যেন কেউ হারিয়ে না যায় তাই মানসিকভাবে নিজদেরকে এবং পরিবার-পরিজনদের সুস্থ রাখার উদ্দেশ্য রাবি সায়েন্স ক্লাবের পক্ষ থেকে আমাদের এ আয়োজন। রাবি সায়েন্স ক্লাব সর্বদাই বিজ্ঞানভিত্তিক এবং জনকল্যাণে কাজ করে থাকে। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা অনেকদূর এগিয়ে যেতে চাই।'

অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সমাজ কল্যাণ সম্পাদক মো. ইয়াছিন খন্দকার ইমন, যুগ্ম-আহ্বায়ক ছিলেন যোগাযোগ সম্পাদক সাদিয়া সুলতানা মিম ও কার্যনির্বাহী সদস্য রাকিব রায়হান।

এছাড়াও প্রোগ্রামে রাবি সায়েন্স ক্লাবের সহ-সভাপতি মো. হাচান হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক উম্মে তাহেরা এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.