× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমান আর নেই

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২২ মার্চ ২০২৪, ২১:১৮ পিএম । আপডেটঃ ২২ মার্চ ২০২৪, ২১:১৯ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান স্ট্রোক করে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। আজ শনিবার (২৩ মার্চ) বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। 

এর আগে শনিবার ভোর পৌনে ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয় বলে জানা গেছে। 

বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালের ইমার্জেন্সিতে রয়েছে বলে জানান নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাসান আল শাফী। তিনি বলেন, স্যার রাত তিনটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা উনাকে হাসপাতালে নিয়ে আসি। এরপর হঠাৎ তার অবস্থার অবনতি হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উল্লেখ্য, অধ্যাপক জিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া ২০২২ সালের ১৩ জানুয়ারি থেকে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের নীল দলের সিনিয়র সদস্য ছিলেন। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.