× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টানা ৬ দিনের ছুটি মিলতে পারে ঈদে

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৩ মার্চ ২০২৪, ১০:৩৭ এএম । আপডেটঃ ১৩ মার্চ ২০২৪, ১১:০৩ এএম

বাংলাদেশ সচিবালয় , ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ থেকে ছয় দিনের ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। মঙ্গলবার শুরু হওয়া রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল, বৃহস্পতিবার। 

ঈদের দিন সাধারণত ছুটি থাকে। এর আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সে হিসেবে ১০ থেকে ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) হবে ঈদুল ফিতরের ছুটি। পরদিন ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। ১৪ এপ্রিল রোববার বাংলা নববর্ষের ছুটি।

তবে রমজান মাস ২৯ দিনে হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল, বুধবার। সে ক্ষেত্রে ঈদের ছুটি শুরু হতে পারে ৯ এপ্রিল মঙ্গলবার থেকে। 

সে ক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা টানা ছয় দিন ছুটি পাবেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.