× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহী প্রেসক্লাবের নেতৃত্বে জামিল-মাহিন

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৮ মার্চ ২০২৪, ০৭:৫০ এএম । আপডেটঃ ০৮ মার্চ ২০২৪, ০৭:৫০ এএম

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রতিদিনের সংবাদ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জুবায়ের জামিলকে সভাপতি ও জাগো নিউজের প্রতিবেদক মনির হোসেন মাহিনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সৈয়দ সাকিব (বাংলাভিশন) ও আসাদুল্লাহ গালিব (প্রতিদিনের বাংলা), যুগ্ম-সাধারণ সম্পাদক নুর আলম নেহাল (রাজটাইমস), কোষাধ্যক্ষ আশিকুল ইসলাম ধ্রুব (দৈনিক ইত্তেফাক), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ হোসেন মিশন (দৈনিক মানবজমিন/দ্য ডেইলি ক্যাম্পাস), প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের জিসান (ঢাকা পোস্ট), দপ্তর সম্পাদক মিরাজ আহম্মেদ আফ্রিদি (দৈনিক আমাদের নতুন সময়), ক্রীড়া সম্পাদক এম. শামীম (দৈনিক মানবকণ্ঠ)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, ফারজানা খানম সারথি (পিবিএ নিউজ এজেন্সি), আল মাহমুদ বিজয় (দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস) ও সাবিনা ইয়াসমিন (যমুনা প্রতিদিন)।

ফলাফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে ও সদ্য বিদায়ী সভাপতি কামরুল হাসান অভি।

নতুন কমিটি ঘোষণার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ছাত্রদলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.