× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু কনটেন্ট প্রতিযোগিতার উদ্বোধন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ জুন ২০২৬, ১৫:৫১ পিএম । আপডেটঃ ২১ জুন ২০২৬, ১৫:৫২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার অডিটোরিয়ামে ‘ক্লাইমেট কানেক্টস কনটেন্ট ক্রিয়েশন চ্যালেঞ্জ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও অংশীজনদের সাথে একদলীয় আলোকচিত্রে একাত্মতা প্রকাশ করছেন দেশের তরুণ জলবায়ু কর্মীরা। ছবি: সংগৃহীত

জলবায়ু সংকটের স্থানীয় বাস্তবতা ও সমাধানের গল্প ডিজিটাল মাধ্যমে তুলে ধরতে তরুণদের নিয়ে শুরু হলো ‘ক্লাইমেট কানেক্টস কনটেন্ট ক্রিয়েশন চ্যালেঞ্জ ২০২৬’। 

শনিবার (২০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকর কনটেন্ট তৈরির দক্ষতা বাড়াতে ‘ক্লাইমেট কানেক্টস’ এই আয়োজন করেছে। এতে কৌশলগত সহযোগী হিসেবে রয়েছে ভিভো বাংলাদেশ। দ্য আর্থ সোসাইটি এবং ইয়ুথ ফর কেয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ কনটেন্ট ক্রিয়েটর, জলবায়ু ও উন্নয়নকর্মীসহ শতাধিক প্রতিনিধি অংশ নেন।

চলতি বছরের ২০ জুন থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতাটি আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে দেশের যেকোনো প্রান্তের তরুণরা জলবায়ু পরিবর্তন, পরিবেশগত চ্যালেঞ্জ। স্থানীয় অভিযোজন এবং উদ্ভাবনী সমাধান নিয়ে স্মার্টফোনের মাধ্যমে সৃজনশীল ভিডিও কনটেন্ট তৈরি করে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতা শেষে সেরা ১০ জন নির্বাচিত ক্রিয়েটরকে বিশেষ স্বীকৃতিসহ জলবায়ু স্টোরিটেলিংয়ের ওপর উচ্চতর সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।

উদ্বোধনী আয়োজনে স্মার্টফোনভিত্তিক ভিডিও নির্মাণ এবং জলবায়ুর মানবিক গল্প বলার ওপর একটি বিশেষ ব্যবহারিক সেশন অনুষ্ঠিত হয়। যেখানে জটিল জলবায়ু পরিস্থিতিকে কীভাবে একটি সাধারণ অথচ প্রভাবশালী গল্পে রূপান্তর করা যায়। সেই কৌশল তরুণদের সামনে তুলে ধরেন বিশেষজ্ঞরা।

ক্লাইমেট কানেক্টস প্রতিনিধি তানজিদ জিসান, "জলবায়ু পরিবর্তন শুধু বৈজ্ঞানিক কোনো বিষয় নয়। এটি মানুষের জীবন ও ভবিষ্যতের গল্প। স্থানীয় পর্যায়ের বহু সংকট ও সমাধানের গল্প এখনো আড়ালে রয়ে গেছে। এই চ্যালেঞ্জের মাধ্যমে আমরা তরুণদের সেই অপ্রকাশিত গল্পগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে আনার আহ্বান জানাচ্ছি।"

অনুষ্ঠানে দ্য আর্থ সোসাইটির প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারপারসন শাকিলা সাত্তার তৃণা, ভিভো বাংলাদেশের প্রোডাক্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম, ‘ইয়ুথ ফর কেয়ার’-এর হেড অব কমিউনিকেশনস এস এম মিনহাজ রহমান, প্রচেষ্টা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ ইউসুফ আবির এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সাদিয়া সিলমা উপস্থিত থেকে তরুণদের দিকনির্দেশনা দেন।

দ্য আর্থ সোসাইটি প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারপারসন শাকিলা সাত্তার তৃণা, "আমাদের ‘ক্লাইমেট ক্যাম্প’-এর অনুপ্রেরণায় এই উদ্যোগটি নেওয়া হয়েছে। আমরা চাই দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণরা তাদের হাতের স্মার্টফোনটি ব্যবহার করে নিজ নিজ এলাকার পরিবেশগত লড়াইয়ের গল্প বিশ্বমঞ্চে পৌঁছে দিক। আমরা তাদের পরবর্তী সক্ষমতা উন্নয়নে মেন্টরশিপ দেব।" 

আয়োজকেরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে একটি শক্তিশালী তরুণ জলবায়ু গল্পকার নেটওয়ার্ক বা 'ক্লাইমেট স্টোরিটেলার নেটওয়ার্ক' গড়ে উঠবে। যা ভবিষ্যতে নীতিনির্ধারণী পর্যায়ে জনমত গঠনে এবং একটি টেকসই ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাপনী পর্বে কুইজ ও দলীয় আলোকচিত্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.