× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিইউপির ভর্তি পরীক্ষা আজ

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৮ জানুয়ারি ২০২৪, ২২:৪৪ পিএম । আপডেটঃ ১৮ জানুয়ারি ২০২৪, ২২:৪৫ পিএম

ফাইল ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে শুরু হচ্ছ। আজ দু’টি এবং আগামীকাল শনিবার দু’টি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে এবারের ভর্তিযুদ্ধ শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তচ্ছু শিক্ষার্থীদের।

বিইউপির ভর্তি বিজ্ঞপ্তির তথ্য সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদনগ্রহণ চলেছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরদিন ২০ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত নেয়া হবে।

জানা গেছে, বিইউপির ভর্তি পরীক্ষার পর সরকারি-বেসরকারি মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২২ ফেব্রুয়ারি থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.