× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিট রিজার্ভ এখন ১ হাজার ৬৭৭ কোটি ডলার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৩ জুলাই ২০২৪, ০৯:৪৪ এএম । আপডেটঃ ০৩ জুলাই ২০২৪, ০৯:৪৫ এএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) স্বীকৃত নিয়ম অনুসরণ করে নিট রিজার্ভের (এনআইআর) তথ্য ফের জানাল বাংলাদেশ ব্যাংক। বর্তমানে দেশে নিট রিজার্ভ পরিমাণ ১ হাজার ৬৭৭ কোটি ডলার। 

আজ বুধবার (২ জুলাই) ব্যাংকটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের গতকাল ২ জুলাই গ্রস হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৬৮৮ কোটি ডলার। আর নিট রিজার্ভ ১ হাজার ৬৭৭ কোটি ডলার।

এর আগে গত সোমবার রাতে মেজবাউল হক প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের নিট রিজার্ভের তথ্য জানিয়েছিল, সেই হিসেবে বাংলাদেশ ব্যাংকের গত জুন শেষে গ্রস হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছিল দুই হাজার ৬৮১ কোটি ৫০ লাখ ডলার। আর নিট রিজার্ভ দাঁড়িয়েছিল ১ হাজার ৬০৩ কোটি ডলার। তবে আন্তর্জাতিক মানদণ্ড (বিপিএম৬) অনুসারে এই রিজার্ভের পরিমাণ দুই হাজার ১৮৩ কোটি ৮০ লাখ ডলার।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.