× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বল্প আয়ের মানুষের জন্য ৪ হাজার ফ্ল্যাট তৈরির সিদ্ধান্ত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৬ জুন ২০২৪, ০৯:৩৬ এএম । আপডেটঃ ০৬ জুন ২০২৪, ০৯:৩৬ এএম

প্রতীকী ছবি

আগামী ২০২৪-২৫ অর্থবছরে স্বল্প আয়ের মানুষের জন্য ৪ হাজার ৩২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এসব ফ্ল্যাট নির্মাণের পর স্বল্প আয়ের মানুষের কাছে ভাড়া দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ প্রস্তাবনার কথা জানান।

অনুমোদন পেলে টঙ্গী, গাজীপুর, ঢাকার শ্যামপুর ও কদমতলী, নারায়ণগঞ্জের চনপাড়া ও খুলনার হরিণঘাটা এলাকায় এসব ফ্ল্যাট নির্মাণ করা হবে বলে জানান অর্থমন্ত্রী।

এদিকে, চলতি ২০২৩-২৪ অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪ হাজার ৮৫৬টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে।

তাছাড়া গত ১৫ বছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অন্তত সাড়ে ৭ হাজার আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সব জেলায় সমন্বিত অফিস ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

১৯৯৭ সাল থেকে আশ্রয়ণ ও গুচ্ছগ্রামের মতো প্রকল্পের আওতায় ৫ লাখ ৭৮ ৩১২ ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.