× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রত্যক্ষ কর বাড়াতে হবে : অর্থ প্রতিমন্ত্রী

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০২ জুন ২০২৪, ০৮:২৭ এএম । আপডেটঃ ০২ জুন ২০২৪, ০৯:৪৭ এএম

ছবি: সংগৃহীত

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, ‌‌কর আয় ও কর অব্যাহতির পরিমাণ প্রায় সমান, যা বিশ্বের কোনো দেশে নেই। এ সময় কর অব্যাহতি কমিয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর ওপর জোর দেন তিনি। রোববার (২ জুন) আগারগাঁও এনইসি-২ সম্মেলন কক্ষে এক কর্মশালায় এমন কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী।

‘এলডিসি উত্তরণের প্রেক্ষাপটে এসডিজির লক্ষ্য অর্জনে অংশীদারত্ব দৃঢ়করণ’ বিষয়ে এই কর্মশালার আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সাপোর্ট টু সাস্টেইনেবল গ্র্যাজুয়েশন প্রকল্প। অর্থ প্রতিমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে ওয়াসিকা আয়শা বলেন, আমাদের প্রত্যক্ষ করের পরিমাণ বাড়াতে হবে। কর অব্যাহতির হার কমাতে হবে। 

কর আদায়ে ডিজিটালাইজেশনের বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, যারা ডিজিটালাইজেশনে বাধা দিচ্ছে, প্রয়োজনে তাদের শাস্তির আওতায় আনা হবে। সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব হবে বলেও মনে করেন ওয়াসিকা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপান্তরকারী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল এবং এসডিজি অর্জনে সরকার সঠিক পথে রয়েছে। এসডিজি অর্জনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের বড় ভূমিকা রয়েছে। 

ইআরডি সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকীর সভাপতিত্বে মূল আলোচক ছিলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম (এসডিজি অ্যাফেয়ার্স, প্রধানমন্ত্রীর কার্যালয়)। এলডিসি গ্রাজুয়েশন ও এসডিজি অর্জন বিষয়ে উপস্থাপন করেন অতিরিক্ত সচিব রিয়াজুল বাশার সিদ্দিক। কর্মশালার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা ও উন্নয়ন সহযোগী সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.