× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাজারে এসেছে গোপালভোগ আম, দাম বেশি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০২ জুন ২০২৪, ০৩:১৪ এএম । আপডেটঃ ০২ জুন ২০২৪, ০৩:১৫ এএম

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে এ বছর ‘আম ক্যালেন্ডার’ না থাকায় চাষি আম পাকলেই বাজারজাত করার সুযোগ পাচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে ভোলাহাট উপজেলায় শনিবার প্রথম দিন প্রধান বাজার আম ফাউন্ডেশন চত্বরে ২০ মণ আম তোলেন চাষিরা। এর আগে সকালে ফাউন্ডেশন চত্বরে আম বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার।

বাজারে প্রথম দিন বিভিন্ন জাতের গুটি ও গোপালভোগ আম দেখা গেলেও দাম ছিল বেশ চড়া।

ভোলাহাটের আমচাষি শরিফুল ইসলাম জানান, এ বছর তারা বিভিন্ন জাতের গুটি আম আকারভেদে মণপ্রতি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় এবং গোপালভোগ আম মণপ্রতি ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকায় বিক্রি করছেন। তবে বাজারে ক্রেতা খুবই কম।

আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুনসুর আলী জানান, গত বছরের তুলনায় এবার গোপালভোগ মণপ্রতি এক হাজার ও বিভিন্ন জাতের গুটি আম ৫০০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.