× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গ্যাস-বিদ্যুতের ছাড়পত্র ছাড়া ঋণ দেবে না ব্যাংক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২৪, ০৯:২১ এএম । আপডেটঃ ০৮ এপ্রিল ২০২৪, ০৯:২২ এএম

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের ছাড়পত্র ছাড়া কোনো নতুন শিল্প প্রতিষ্ঠানকে এখন থেকে ঋণ দেবে না ব্যাংক। সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে বলা হয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে পরিকল্পিত শিল্পায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুনির্দিষ্ট জায়গায় শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা হলে যথাযথ ভূমি ও জ্বালানি ব্যবস্থাপনা এবং পরিবেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

এ লক্ষ্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গত ২১ মার্চ অনুষ্ঠিত সভায় দুটি বিষয় সিদ্ধান্ত হয়েছে। 

এগুলো হলো- ইকোনোমিক জোন বা সরকার নির্ধারিত শিল্প এলাকা ছাড়া অন্য কোনো স্থানে নতুন শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করা হলে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ প্রদান না করা। এছাড়া ব্যাংক থেকে নতুন শিল্প প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার আগে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র গ্রহণ করতে হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.