× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দ্বিগুণ ব্যয় বেড়েছে বিদেশি ঋণের সুদ পরিশোধে

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৫ মার্চ ২০২৪, ১২:১৬ পিএম । আপডেটঃ ২৫ মার্চ ২০২৪, ১২:৪৮ পিএম

প্রতীকি ছবি

বিদেশি ঋণের সুদ পরিশোধে দ্বিগুণ ব্যয় বেড়েছে। গত জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে বিদেশি ঋণের সুদ পরিশোধ বাবদ প্রায় ৮০ কোটি ৬০ লাখ ডলার খরচ করতে হয়েছে বাংলাদেশকে। 

আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা দ্বিগুণ। ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে বিদেশি ঋণের সুদ পরিশোধ করা হয় প্রায় ৪০ কোটি ৩০ লাখ ডলার।


বিদেশি ঋণ ও অনুদান সম্পর্কিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, গত জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় সুদ ও আসল বাবদ সরকারের ব্যয় বেড়েছে প্রায় ৪৬ শতাংশ।

চলতি অর্থবছরের আট মাসে বিদেশি ঋণদাতাদের সুদ-আসল মিলিয়ে ২০৩ কোটি ডলার পরিশোধ করেছে সরকার। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১৪২ কোটি ৪১ লাুখ ডলার। 

গত জুলাই-ফেব্রুয়ারি সময়ে বৈদেশিক ঋণের আসল বাবদ পরিশোধ করা হয়েছে ১২২ কোটি ৪০ লাখ ডলার। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে যা ছিল ১০২ কোটি ১১ লাখ ডলার।

বিশ্লেষকরা বলছেন, বিদেশি ঋণের সুদ পরিশোধে ব্যয় অনেক বেড়ে যাওয়ার কারণে সার্বিকভাবে ঋণ পরিশোধের ব্যয় এভাবে বেড়েছে। বিষয়টি উদ্বেগের। 

আগামীতে সুদ পরিশোধে ব্যয় আরও বেড়ে যেতে পারে। তাই এখন থেকে খুব যাচাই-বাছাই করে বিদেশি ঋণের প্রকল্প নেওয়া প্রয়োজন। 

এদিকে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে উন্নয়ন সহযোগীদের অর্থছাড় কিছুটা বেড়েছে। বিভিন্ন প্রকল্পে ঋণ ও অনুদান বাবদ অর্থছাড় হয়েছে ৪৯৯ কোটি ৭৫ লাখ ডলার। 

আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৪৮৭ কোটি ৬৫ লাখ ডলার। গত জুলাই-ফেব্রুয়ারি সময়ে সবচেয়ে বেশি অর্থছাড় করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির কাছ থেকে পাওয়া গেছে ১৩০ কোটি ডলারের কিছু বেশি।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.