× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে আবারও বাড়লো স্বর্ণের দাম

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২২ মার্চ ২০২৪, ০৪:৫৫ এএম । আপডেটঃ ২২ মার্চ ২০২৪, ০৫:১২ এএম

ছবি:সংগৃহীত

স্বর্ণের দাম কমানোর মাত্র দুইদিনের মাথায় আবারও দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজ শুক্রবার(২২শে মার্চ)  থেকে প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা, যা অতীতের সকল রেকর্ড কে ছাড়িয়ে  বিক্রি হবে সর্বোচ্চ দামে।

এর আগে, গত ১৯ মার্চ বাজুস দাম কমিয়ে (১১.৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা।

কিন্তু গতকাল জুয়েলারি সমিতিটি নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, শুক্রবার থেকে দেশের বাজারে নতুন দরে স্বর্ণ বিক্রি হবে।

উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই দেশে প্রথমবারের মতো স্বর্ণের দাম ভরিতে লাখ টাকা বা এক লাখ ৭৭৬ টাকার ওপরে উঠেছিল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.