× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার অস্থির ডালের বাজার

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২১ জানুয়ারি ২০২৪, ০৫:৫৮ এএম । আপডেটঃ ২১ জানুয়ারি ২০২৪, ০৫:৫৯ এএম

হঠাৎ করেই ভোক্তা পর্যায়ে অস্থির হয়ে উঠেছে ডালের বাজার

হঠাৎ করেই ভোক্তা পর্যায়ে অস্থির হয়ে উঠেছে ডালের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা থেকে শুরু করে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে প্রায় সব ধরনের ডাল জাতীয় পণ্যের দাম।

খুচরা বাজারে এক কেজি মসুর ডাল কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে ১৩৮-১৪০ টাকা। আর মুগ ডালের দাম হয়েছে ১৬৮ টাকা। এলসি খুলতে না পারলে আমদানিনির্ভর ডালের বাজার আরও ঊর্ধ্বে উঠতে পারে বলে মনে করছেন ব্যাবসায়ীরা।

এমন অবস্থায় বেশ বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। হঠাৎ করেই ডালের এমন চড়া দামের কারণে কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাদের। ক্রেতারা বলেছেন, মূল্যস্ফীতির এই সময়ে ডাল-ভাত খেয়েও জীবনযাপন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। গরিব মানুষজন ভাতের সঙ্গে ডাল খেয়ে কোনোরকমে জীবন চালিয়ে নিত। কিন্তু হঠাৎ করেই ডালের দাম এমন বেড়ে যাওয়ার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার মার্কেট সংলগ্ন খুচরা দোকানগুলো ঘুরে দেখা যায়, মুগ ডাল ১৬৮ টাকা, বুটের ডাল ১০৮ টাকা, অ্যাংকর ডাল ৭৫ টাকা, মসুর ডাল ১৪০ টাকা, ছোলার ডাল ৯৬ টাকা, খেসারির ডাল ১০০ টাকা, ডাবলি ৭২ টাকা ও মোটা ডাল ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

খুচরা দোকানিরা জানান, এক সপ্তাহ আগেও মুগডাল ১৪০ টাকা, বুটের ডাল ৯০ টাকা, অ্যাংকর ডাল ৬৫-৭০ টাকা, মসুর ডাল ১৩০ টাকা, ছোলা ৮৫ টাকা, খেসারি ডাল ৯০ টাকা ও ডাবলি ৭০ টাকা কেজি দরে বিক্রি করা হত।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পরিসংখ্যানেও দেখা যাচ্ছে, একমাসের ব্যবধানে মসুর ডালের দাম বেড়েছে ১.৮৯ শতাংশ, অ্যাংকর ডালের দাম বেড়েছে ৩.৪৫ শতাংশ ও ছোলা ডালের দাম বেড়েছে ২.৭৪ শতাংশ। 

টিসিবি বলছে, শনিবার (২০ জানুয়ারি) ঢাকা মহানগরীর বাজারগুলোতে মসুর ডাল (বড় দানা) ১১০ টাকা, মসুর ডাল (মাঝারি দানা) ১২৫ টাকা, মশুর ডাল (ছোট দানা) ১৪০ টাকা, মুগ ডাল (মানভেদে) ১৬০ টাকা, অ্যাংকর ডাল সর্বোচ্চ ৮০ টাকা ও ছোলা (মানভেদে) ৯৫ টাকা কেজি দামে বিক্রি হয়েছে (টিসিবি প্রকাশিত সর্বোচ্চ দাম এখানে উল্লেখ করা হয়েছে)। 

বিষয় : ডাল বাজার

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.