× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তৈরি পোশাক খাতের মতো অন্যান্য পণ্যকেও গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২১ জানুয়ারি ২০২৪, ০৪:৫৮ এএম । আপডেটঃ ২১ জানুয়ারি ২০২৪, ০৫:৫৬ এএম

 নতুন পণ্য উৎপাদন  ও নতুন বাজার অন্বেষণে মনোযোগ দিতে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বৈদেশিক আয় বাড়াতে তৈরি পোশাকের মতো পাট, চামড়াজাত পণ্য, ওষুধ, তথ্যপ্রযুক্তি পণ্য ও হস্তশিল্পসহ অন্যান্য রপ্তানি পণ্যে একইরকম গুরুত্ব দিতে হবে।’ রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর উপকণ্ঠে পূর্বাচল নিউ টাউনে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে মাসব্যাপী ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এই আহ্বান জানান।  

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের আরওআমরা বর্তমানে রপ্তানির জন্য কয়েকটি পণ্যের ওপর নির্ভর করি। রপ্তানির জন্য একটি বা দুটি পণ্যের ওপর নির্ভর করা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ অনেক প্রতিবন্ধকতার মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘নতুন নতুন বাজার আমাদের খুঁজে বের করতে হবে, একটা বা দু’টার ওপর  আমাদের নির্ভরশীল থাকলে চলবে না। কারণ অনেক চড়াই-উৎরাই পার হয়েই আমাদের আসতে হয় । সেটা মাথায় রাখতে হবে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘এবার যে নির্বাচন ইশতেহার দিয়েছি সেখানে আমরা লক্ষ্য স্থির করেছি ২০৩০ সালের মধ্যে আমাদের রপ্তানি আয় বাড়াবো ১৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি। যদিও এক্ষেত্রে সময় খুব কম, কিন্তু আমাদের নতুন নতুন বাজার ধরতে হবে। আর একটা  লক্ষ্য স্থির থাকলে যে-কোনো অর্জন সম্ভব হয়। আমরা সেভাবেই কাজ করতে চাই।’

সারা বাংলাদেশে তার সরকারের  ১০০ অর্থনৈতিক  অঞ্চল  প্রতিষ্ঠার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানে দেশি-বিদেশি বিনিয়োগ হবে এবং কোন অঞ্চলে কোন পণ্য ভালো হয় সেখানে সেই শিল্প গড়ে উঠবে। সেবা খাতেও আমাদের যথেষ্ট সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং ভালো সুযোগ পাওয়া যাচ্ছে। এই খাতে রপ্তানি আয় ২০২২-২৩ অর্থবছরে ৮ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে। সরকার ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে এবং আইসিটি পণ্য উৎপাদন ও বাজারজাত করার বিশাল সুযোগ সামনে রয়ে গেছে। আইটি খাতে ২০২২-২৩ অর্থ বছরের ডিসেম্বর পর্যন্ত রপ্তানি আয় ২৭ দশমিক ৫ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। দেশে পণ্যের চাহিদা মিটিয়ে আমরা বিদেশেও রপ্তানি করতে পারছি। যদিও বিশ্ব মন্দার অভিঘাতে ইউরোপ আমেরিকার অনেক উন্নত দেশেও পণ্য চাহিদা হ্রাস পাচ্ছে। সেটা মাথায় রেখে নতুন বাজার আমাদের খুঁজতে হবে, নতুন জায়গায় যেতে হবে।’ 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.