× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ২২ কোটির বেশি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ জানুয়ারি ২০২৪, ২২:২৯ পিএম । আপডেটঃ ১৯ জানুয়ারি ২০২৪, ২২:৩০ পিএম

দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) নিবন্ধিত অ্যাকাউন্ট সংখ্যা ২২ কোটিরও বেশি।  শুরু থেকে  ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত নিবন্ধিত অ্যাকাউন্ট দাঁড়িয়েছে ২২ কোটি ৮৬ হাজার। এর মধ্যে সচল ছিল ৮ কোটি ২৫ লাখ অ্যাকাউন্ট। পূর্ববর্তী মাস  অক্টোবর পর্যন্ত  ২১ কোটি ৭৭ লাখ অ্যাকাউন্টের  ৮ কোটি ৪ লাখ সচল ছিল। বাংলাদেশ ব্যাংক থেকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার চেয়ে নিবন্ধিত অ্যাকাউন্ট বেশি। মূলত একই ব্যক্তির একাধিক এমএফএস প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট থাকায় মোট জনসংখ্যার চেয়ে নিবন্ধিত হিসাব বেশি। শুরুর দিকে একই প্রতিষ্ঠানে একাধিক হিসাব খোলা যেতো। পরে একই আইডি কার্ডে একই প্রতিষ্ঠানে একাধিক হিসাব খোলার সুযোগ বন্ধ করা হয়। যদিও ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে খোলার সুযোগ রয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে কার্যক্রমে থাকা ১৩টি এমএফএস প্রতিষ্ঠানের সারাদেশে এজেন্ট রয়েছে ১৭ লাখ ২ হাজার। অক্টোবর শেষে ছিল ১৬ লাখ ৭৮ হাজার। নভেম্বর মাসে ১ লাখ ১৯ হাজার ৬৬৯ কোটি টাকা লেনদেন হয়েছে। দৈনিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯৮৯ কোটি টাকা। আগের মাসে দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ৮৯১ কোটি টাকা। দৈনিক গড় লেনদেন বাড়লেও অক্টোবরে মোট লেনদেনের পরিমাণ ছিল ১ লাখ ২০ হাজার ৬৩৪ কোটি টাকা। 

এখন মুহূর্তেই এক জায়গা থেকে আরেক জায়গায় তাৎক্ষণিক টাকা পাঠানো, বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, বেতন-ভাতা দেওয়াসহ বিভিন্ন আর্থিক লেনদেন হচ্ছে। এ জন্য দ্রুত এমএফএস জনপ্রিয় হয়ে উঠেছে।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.