× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছুটির দিনে সোনার দামে অস্থিরতা: সকালে কমল, দুপুরে বাড়ল

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২৬, ১৫:৩৮ পিএম । আপডেটঃ ২৩ জানুয়ারি ২০২৬, ১৫:৫৪ পিএম

দোকানে সাজানো সোনার গয়না। ছবি সৌজন্যে: এএনআই

দেশের বাজারে স্বর্ণের দামে নজিরবিহীন অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে এক সপ্তাহের ব্যবধানে কয়েক দফা দাম পরিবর্তনের পর আজ শুক্রবার আবারও বড় লাফ দিয়েছে মূল্যবান এই ধাতু। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভালো মানের স্বর্ণের ভরি ২ লাখ ৫৫ হাজার টাকা ছাড়িয়ে গেছে। আজ দুপুর সোয়া ১২টা থেকেই এই নতুন দর কার্যকর হয়েছে।কয়েক ঘণ্টার ব্যবধানে বিপরীত চিত্রউল্লেখ্য যে, টানা তিন দফা দাম বাড়ার পর গতকাল বৃহস্পতিবার রাতে প্রতি ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। আজ সকাল থেকে সেই হ্রাসকৃত দাম কার্যকর হওয়ার কথা থাকলেও কয়েক ঘণ্টা পার হতেই আগের সিদ্ধান্তের চেয়ে দ্বিগুণ দাম বাড়িয়ে দেয় সমিতি। এর ফলে সকালে যে ২২ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকায় বিক্রি হচ্ছিল, দুপুর গড়াতেই তার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।অলংকার তৈরিতে খরচ আকাশচুম্বীনতুন দরের সাথে সরকারি ৫ শতাংশ ভ্যাট এবং নূন্যতম ৬ শতাংশ মজুরি যোগ করলে একজন ক্রেতাকে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের অলংকার কিনতে বর্তমানে ব্যয় করতে হবে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৭৩৫ টাকা। সাধারণ মধ্যবিত্তের জন্য স্বর্ণ এখন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।আন্তর্জাতিক বাজার ও ভূ-রাজনৈতিক কারণবাজুস সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম হঠাৎ বেড়ে ৪ হাজার ৯৫২ ডলারে পৌঁছেছে, যা এযাবৎকালের সর্বোচ্চ। মূলত ইরানে চলমান বিক্ষোভ, ভেনেজুয়েলার রাজনৈতিক সংকটসহ বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। এর সরাসরি প্রভাব পড়ছে দেশের স্থানীয় বাজারে।

করোনা পরবর্তী গত পাঁচ বছরে স্বর্ণের দাম বেড়েছে রকেট গতিতে:

  • ২০২৩ (জুলাই): ১ লাখ টাকার মাইলফলক স্পর্শ।
  • ২০২৫ (ফেব্রুয়ারি): ১.৫ লাখ টাকা ছাড়িয়ে যায়।
  • ২০২৫ (অক্টোবর): ২ লাখ টাকার গণ্ডি অতিক্রম।
  • ২০২৬ (জানুয়ারি): আড়াই লাখ টাকা ছাড়িয়ে নতুন ইতিহাস।


আজকের নতুন বাজারদর (ভরি প্রতি):

স্বর্ণের মান বর্তমান দাম (টাকা) বৃদ্ধির পরিমাণ (টাকা) 
২২ ক্যারেট২,৫৫,৬১৭৬,২৯৯
২১ ক্যারেট২,৪৪,০১১৬,০০৭
১৮ ক্যারেট২,০৯,১৩৬৫,১৩৩
সনাতন পদ্ধতি১,৭১,৮৬৯৪,৪৩২



National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.